ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মনোহরদীতে মাথার ওপর গাছের ডাল পড়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

#

০৮ জানুয়ারি, ২০২৩,  3:44 PM

news image

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মাথায় গাছের ডাল পড়ে হোসনে আরা (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বড় মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হোসনেআরা ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। জানা গেছে, সম্প্রতি নিহতের ভাই বাবুল মিয়া বাড়ির পাশের একটি গাছ বিক্রি করেন। শনিবার সকালে বিক্রি করা গাছ কাটছিলেন ব্যবসায়ী ছাদেক মিয়া। এ সময় হোসনেআরা গাছের নিচে  দাঁড়িয়ে  ছিলেন। এ সময় ওপর থেকে হঠাৎ করে একটি বড় ডাল তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায়  তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন,  এ ঘটনায়  নিহতের পরিবারের লোকজনের  নিকট থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম