ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৬,  10:59 AM

news image

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তার (৩৮) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এর আগে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। রোজিনা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন তিনি।


নিহতের ভাই জিহাদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মধ্য বাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হন। পরে সংবাদ পাই তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। 


আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। 


জিহাদ আরও বলেন, বিকাশ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে রোজিনা ছিনতাইয়ের শিকার হয়েছেন, নাকি টাকা তুলতে যাওয়ার পথে ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে জানতে পারেননি। তবে তার ধারনা ছিনতাইকারীরাই ঘটনাটি ঘটাতে পারে। 


ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম