ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  9:48 PM

news image

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর (ভাসমান টার্মিনাল) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুন) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বা কম চাপ থাকতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম