ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মধ্যরাত থেকে নির্বাচনি সাত এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  7:51 PM

news image

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও দেশের পাঁচটি পৌরসভায় নির্বাচন। আগামীকাল রোববার সাত এলাকার এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ইসি জানায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ ও পাঁচটি পৌরসভায় যান চলাচলের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পৌরসভাগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকরগাছা, নাটোরের বাগাতিপাড়া ও নাটোর। এ প্রসঙ্গে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, মোটরসাইকেল চলাচলে শুক্রবার ১৪ জানুয়ারি রাত ১২টা থেকে কার্যকর নিষেধাজ্ঞা ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। এ ছাড়া আজ শনিবার রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম