ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

মধ্যরাতে কারওয়ান বাজারে বস্তিতে আগুন,২ মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৪,  5:11 PM

news image

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে একজন শারমিন। অপর জন তাঁর ছেলে বলে জানা গেছে। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫)ও তাঁর শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাঁদের  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগম ২৪ শতাংশ দগ্ধ ও তাঁর ছেলে ধোঁয়ায় অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।  ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নারীরসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই বস্তিতে প্রায় ৩০০ ঘরের অধিকাংশই পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম