ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মধ্যপ্রাচ্য সফরে বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২২,  4:39 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর শুরু করেছেন। গতকাল বুধবার তিনি ইসরায়েলে পৌঁছেছেন। এ দিয়েই তার মধ্যপ্রাচ্য সফর শুরু হয়েছে।  এ সফরে বাইডেন ইসরায়েলের একীভূতকরণসহ বৈশ্বিক জ্বালানি সংকট দূর করতে উপসাগরীয় দেশগুলোকে আরও তেল উত্তোলনের আহ্বান জানাবেন। ইসরাইলে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এবং বিরোধী নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করছেন এবং উপসাগরীয় আরব দেশগুলোর সাথে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংহত করাসহ ইরানের পুনরুত্থানের প্রেক্ষিতে ইসরাইলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল থেকে সৌদি আরব যাওয়ার আগে বাইডেন ঝটিকা সফরে পূর্ব তীরের ফিলিস্তিনি হাসপাতালে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতেরও কথা আছে তার।  সূত্র: আল-জাজিরা, ফ্রান্স২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম