ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:10 PM

news image

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি পিকআপ উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রদেশ পুলিশ বলেছে, যে পিকআপটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটিতে ডিন্ডোরি জেলায় দেবরি গ্রামের লোকজন ছিল। তারা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ গ্রাম ফিরছিলেন। বাডজার গ্রামের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারান পিকআপটির চালক। দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পিকআপটি বাডজার গ্রামের কাছাকাছি পৌঁছে হঠাৎ এদিক সেদিক করতে শুরু করে। বাহনটিতে থাকা লোকজন একেক দিকে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম