ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মদিনায় স্বর্ণের খনির সন্ধান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:29 AM

news image

মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনি তামা সমৃদ্ধও। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নতুন এ খনির সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মদিনা অঞ্চলে উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়েছে। নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম। নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে। গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। এরপর জুনে সৌদি প্রিন্স গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার দেন। এ তালিকায় খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়। চলতি বছরের শুরুতে (জানুয়ারি) সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, রত্ন পাথর ইত্যাদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম