ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

মতিঝিলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  6:58 PM

news image

রাজধানীর মতিঝিল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. তানভীর আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার সকাল পৌনে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বন্ধু সিয়াম জানান, রাজধানীর আবুজর গিফারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল তানভীর। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম জানান, তানভীর রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান রোড এলাকার মো. আল আমিনের সন্তান। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম