ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

#

২৪ মে, ২০২৩,  4:54 PM

news image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)। আহতদের স্বজন ও চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে কামরুজ্জামান, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। এদিকে অবস্থা গুরুত্ব দেখে হাসপাতালের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় রেফার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম