ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মতলবে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২,  4:43 PM

news image

ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণের পর এক গৃহবধূকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় এ দেন। এ সময় তিনজন উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের কামাল মিয়াজী, জিয়া, মাহমুদা আক্তার ও আবুল বাশার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক আছেন।

নিহত গৃহবধূ মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে রহিমা আক্তার। মামলা সূত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ২১ মে পরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টাখেতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে গলা টিপে হত্যা করে আসামিরা। এ সময় সেখানেই মরদেহ ফেলে রেখে যান। এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম