ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪ কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের পাশে উপজেলা প্রশাসন জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

মজুরি বৃদ্ধির দাবিতে নবম দিনে চা-শ্রমিকদের কর্মবিরতি

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২২,  7:08 PM

news image

সংকট কাটেনি চা শিল্পের। ৩০০ টাকা দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে টানা নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ দাবি অনুযায়ী মজুরি না বাড়ানোর সিদ্ধান্তে অনড়। ফলে চা শিল্পে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে চা শ্রমিকদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে। বারবার বৈঠক, মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা ঘোষণা এবং চা শ্রমিক নেতাদের নমনীয়তার পরও সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের সাধারণ চা শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যেতে অনড়। সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে তারা শ্রমিকের বাস্তব অবস্থা উপলব্ধি করে দাবি মেনে নেয়ার আহ্বান জানান। ৩০০ টাকা মজুরির দাবিতে বিভিন্ন বাগানে বিক্ষোভ করছেন তারা।  এর আগে টানা কর্মবিরতির অষ্টম দিনের শেষে শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের কথা জানান নেতারা। ১৪৫ টাকা দৈনিক মজুরি এবং প্রধানমন্ত্রীর বিবেচনার আশ্বাসে নেতারা এমন ঘোষণা দিলেও সাধারণ শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেবার সিদ্ধান্ত নেন। এদিকে শনিবার (২০ আগস্ট) রাতেই নিজেদের বক্তব্য প্রত্যাহার করে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান চা শ্রমিক ইউনিয়নের নেতারা। সংকট দূর না হওয়ায় ব্যাপক লোকসানে পড়েছে চা শিল্প। ভরা মৌসুমে চা চয়ন ও প্রক্রিয়াকরণ বন্ধ থাকায় বাগানেই নষ্ট হচ্ছে সতেজ চয়নযোগ্য চা পাতা। এতে ক্ষতি হচ্ছে শত কোটি টাকা। ব্যাপকভাবে ব্যাহত হবে চা উৎপাদন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম