ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মঙ্গল শোভাযাত্রা বন্ধে 'হুমকি দিয়ে চিরকুট'

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  8:10 PM

news image

মঙ্গল শোভাযাত্রা বন্ধে ‘হুমকিমূলক চিরকুট’ পেয়েছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান (২৫)। পরে শাহবাগ থানায় জিডি করেছেন তিনি। বুধবার (১২ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন উল্লেখ করে জিডির আবেদন করেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় ১১ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকির সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনই টাইম ওই দিনের, দাজ্জালিবাহিনী পাবে না টের মোদের।’ পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি বলে জিডির আবেদনে উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম