ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মগবাজারে বাসে আগুন দেওয়ার সময় ২ বিএনপি নেতা আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  10:37 PM

news image

রাজধানীর মগবাজারে বাসে আগুন দেওয়ার সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আটকদের নাম জানায়নি পুলিশ। তবে ওই দুই ব্যক্তিকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ। আটকদের কাছ থেকে বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড় জব্দ করা হয়েছে। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তৃতীয় দফায় সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। অবরোধে রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় কম গণপরিবহন চলতে দেখা গেছে। ফলে রাস্তায় যানজট নেই। এদিন রাজধানী থেকে স্বল্প আকারে দূর পাল্লার যানবান ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম