ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মগবাজারে বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  11:11 AM

news image

রাজধানীর রমনার বড় মগবাজার নিজ বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে বড় মগবাজার নিজেদের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।  সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেক এর মেয়ে। পুলিশ জানায় জানায়, নিজ রুমে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।  খবর পেয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আজিজুল হক জানান, তার কিছুটা মানসিক সমস্যাও ছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম