ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

ভয়ংকর রকমের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৪,  9:50 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বসে নেই। ভয়ংকর রকমের ষড়যন্ত্র করছে। একজন ঘাতককে ভারত আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে রাজধানীর গোড়ান নবাবী মোড় টেম্পো স্ট্যান্ড এলাকায় জন সাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। চক্রান্ত ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সব চক্রান্ত মোকাবেলা করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মুসলমানরা পাহারা দিয়েছে। অথচ মাস্টারপ্লানের অংশ হিসেবে দিল্লী থেকে বিবৃতি দেয়া হয়েছে। প্রতিবেশী দেশটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব করায়ত্ব করে রাখতে চেয়েছিলো। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এখনো ভারতে বসে করা হচ্ছে। সীমান্তে বাংলাদেশীদের হত্যার পরও ভারতের কোন বিবৃতি নেই। নেই কোন অনুশোচনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম