ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের ইকবাল হাসান

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৩,  6:28 PM

news image

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইকবাল হাসানকে। রোববার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ইকবাল হাসানকে ক্ষমতা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. ইকবাল হাসানকে ফৌজদারি কার্যবিধির ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আইনে, অধিক্ষেত্রে, সময়কালে ও উল্লিখিত শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো। শর্তাবলিতে বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম