ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

ভোলায় মেঘনার ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২২,  12:19 PM

news image

মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ভোলার পর্যটন এলাকা মনপুরার বিস্তীর্ণজনপদ। ভাঙন তীব্র হওয়ায় নদী তীরবর্তী এলাকার অনেকে বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে ফেলছেন। ভোলার দক্ষিণে বঙ্গোপসাগর মোহনায় ৩৭৩ বর্গকিলোমিটার আয়তনের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মনপুরা। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয় এই মনপুরা দ্বীপ। কিন্তু, মেঘনা নদী ও সাগরবেষ্টিত এই দ্বীপ ভাঙনে হুমকির মুখে। এরইমধ্যে অসংখ্য জনবসতি, কৃষি জমি, বনাঞ্চল, বাজার নদীতে বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে অনেকে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তীব্র ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে মনপুরাবাসী। ভাঙন আতংকে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডজানায়, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডপ্রায় ১১শ' কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। নদী ভাঙন রোধে মনপুরা রক্ষা প্রকল্পের কাজ এ বছরের শেষ দিকে শুরু হবে। মনপুরা রক্ষায় ভোলার মুজিব নগর ও উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ও তীর সংরক্ষণ প্রকল্পে এক হাজার ৯২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম