ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভোলায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

#

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:59 PM

news image

ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯নং ওয়ার্ডের রাইস মিল এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী-সন্তান বাবার বাড়িতে যান। তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। গত দুদিন তিনি একাই বাড়িতে ছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল হক নিজ বাড়িতে যান। এরপর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে প্রতিবেশীরা তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখেন এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত দেহ নিজ বসতঘরে পড়ে আছে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় বাসিন্দা মো. রাজন বলেন, এশার নামাজ শেষে আমিনুল হুজুরের বাড়ির সামনের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় বাড়ির ভেতর থেকে ডাক-চিৎকার শুনি। পরে আমরা কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। আমরা আর কিছু জানি না। ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম