ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

ভোলায় বিকল্প জীবিকার জন্য ২০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  3:12 PM

news image

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাসন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু (বকনা বাছুর)বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  ( ৯ জুন) সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী (ইউএনও)অফিসার আল নোমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই বকনা বাছুর বিতরন করেন। এ সময় ২০ জন জেলের মধ্য প্রতিজন কে ১ টি করে বকনা বাচুর, ১ টা করে লাইফ জ্যাকেট এবং ১ টা করে ভ্যাকসিন কার্ড বিতরণ করা হয়। বিতরনকৃত ২০ টি বকনা বাচুর কে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রাথমিক ভাবে ভ্যাকসিন দেয়া হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সরকারের এ মহৎ উদ্দ্যেগের ফলে অবৈধ জালের ব্যবহার কমে আসবে, অবরোধের সময় জেলেগন মৎস্য আইন মেনে চলবে যার ফলে নদীর এবং সমুদ্রের ইলিশ মাছ সহ সকল মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম