ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৩,  11:15 AM

news image

ভোলার ইলিশা-১ উত্তরের আওতাধীন নদীর ঠিক ওপরের দিকে নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। এখান থেকে ২৬ থেকে ৩০ বছর গ্যাস আহরণ করা যাবে। সোমবার (২২ মে) সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। গ্যাস সংকটের মধ্যে দেশের জনগণের জন্য এটা সুখবর। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ভোলা-১, ভোলা-২ এবং ইলিশা গ্যাসক্ষেত্র মিলে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদ আছে বলে আমরা আশা করছি। শুধু ইলিশায় ২ বিসিএফ গ্যাস মজুদ থাকতে পারে, যার মূল্য ২৬ হাজার কোটি টাকা। ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি। পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। নসরুল হামিদ জানান, সবগুলো শিল্পাঞ্চলে যেন নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পৌঁছাতে পারে সে পরিকল্পনা নিচ্ছে সরকার। ইলিশার গ্যাস ৩ বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে। তিনি বলেন, ভোলার গ্যাস শিল্পসহ নানামুখী ব্যবহার করতে চাই। ভোলার জনগণের বাসায় গ্যাস কিভাবে পৌঁছে দেয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম