ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:19 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভাঙচুরের পাশাপাশি দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতভর। বাদ যায়নি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনও।  বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার পর ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়েছে; দেওয়া হয়েছে আগুনও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এর আগে ভোলা শহর থেকে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা তোফায়েল আহমেদ বাড়ির সামনে আসে। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় এই বাসা থেকেই তোফায়েল আহমেদ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।  এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদকে ফোন করলে তিনি গণমাধ্যমকে জানান, রাত সোয়া তিনটা পর্যন্ত তারা আগুনের কোনো ফোন পাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম