ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

ভোটের বিষয়ে কোনো আপস হবে না: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫,  8:00 PM

news image

আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়; ভালোবাসা দিয়ে বিএনপি মানুষের মন জয় করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভোটের বিষয়ে কোনো আপস হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগন। তিনি আরও বলেন, মানুষ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের শত নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি দমে যায়নি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। তবুও আমাদের লক্ষ্য ছিলো একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম