ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী

ভোটের দিন যানবাহন চলাচলে বিআরটিএ'র নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  6:13 PM

news image

ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। এছাড়াও, ৫ জানুয়ারি রাত বারোটা থেকে ৮ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন পর্যবেক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, ‘এবার আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে, সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।’ গত ২৪ ডিসেম্বর ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে আছে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম