ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  6:03 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে গেছে। ঈদের ছুটির মতো চিত্র সৃষ্টি হয়েছে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন কম গতিতে চলেছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতির যান চলাচল ও কলেজগেট ও গাজীপুর এলাকায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে। বাস সংকটকে সুযোগ করে পরিবহন শ্রমিকরা কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করায় সাধারণ যাত্রীরা অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি, আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলোও স্বাভাবিক রুট ছাড়িয়ে অতিরিক্ত ট্রিপ চালানোর অভিযোগ পাওয়া গেছে, যা সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরো বৃদ্ধি করেছে। বুধবার(১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস থাকলেও অনেক মানুষই আগে থেকেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো ভিড় দেখা যাচ্ছে এবং আগাম টিকিট প্রায় শেষ।  এছাড়া, কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি জমেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ গ্রামে যাচ্ছেন। অনেকে বলছেন, কয়েক বছর পর ভোট দেয়ার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাওয়ায় এই বাড়তি দুর্ভোগ সহ্য করার মত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম