ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ভোটার তালিকা হালনাগাদে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  7:17 PM

news image

আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ২ মার্চ প্রকাশ করা হবে ভোটারদের চূড়ান্ত তালিকা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন। ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। খসড়া ভোটার তালিকা নিয়ে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে। যা ১.০৫ শতাংশ বেশি। ইসি সানাউল্লাহ আরও জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন। এবার ভোটার তালিকায় সাতটি দেশের ১৩ হাজার ১৫১ জন প্রবাসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম