ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

ভোটারদের ভয় নেই, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাবেন : রাশেদা সুলতানা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  12:35 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো হুমকি-ধমকি কিংবা বাধার মুখে ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে শাস্তির বিধান রয়েছে এবং ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।  আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাশেদা সুলতানা। রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথে-ঘাটে কিংবা ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’ এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-এলাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একই হলরুমে চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও মতবিনিয় করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম