ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  2:30 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রিসভার সদস্যরা।  বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।  সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়; কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে, কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। তিনি বলেন, যেহেতু একটা চক্রান্ত এখনও পেছনে আছে, বাজারে নানা সমস্যা সৃষ্টি করে কীভাবে জিনিসের দাম বাড়ানো যায়; এরাও অনেক সময় চেষ্টা করে। মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়, এটারও চক্রান্ত আছে সেটাও মাথায় রাখতে হবে। গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম