ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৩,  12:38 PM

news image

সরকার পতনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে  রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর ১৬০ কিলোমিটার দীর্ঘ পথে এ রোডমার্চ শুরু হয়। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানসহ আরও অনেকে। রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে পড়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা। নেতাকর্মীদের ঢল উপচে পড়ে ওই এলাকা। রোডমার্চে বিপুল নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর ভৈরব ব্রিজ, আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে যায়। মাঝপথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা হবে। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিলেটের স্থানীয় নেতারা। আগামী ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম