ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের ‘লাল রেখা’র মধ্যেই থাকবে: কালিবাফ সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  12:24 PM

news image

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারার বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ইশ্বরদী যাচ্ছিলেন।

পথিমধ্যে বাহিরচর এলাকায় পৌঁছালে ইশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন মারা যায় এবং শারমিন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম