ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ভোলায় র‌্যবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২১,  12:10 PM

news image

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে জলদস্যুদের ধরতে চর কুকরিমুকরির বনে র‌্যাব অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে অস্ত্র ও গুলি পাওয়ার খবর তাৎক্ষণিক জানায়নি র‌্যাব। পরে সংবাদ সম্মেলন করে র‌্যাব বিস্তারিত জানাবে বলে জানান ওই পুলিশ সুপার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম