ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভোলায় পৌরসভার গাড়ী‌তে আগুন ও হামলাকারী আসামী‌দের গ্রেফতা‌রের দাবী‌তে বি‌ক্ষোভ ও মানববন্ধন

#

২৭ নভেম্বর, ২০২৫,  10:18 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলা পৌরসভার তিন‌টি গাড়ীতে আগুন ও কর্মচারী‌দের মারধর করা ঘটনার মামলায় আসামী‌দের গ্রেফতা‌রের দাবী‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  আজ বৃহস্প‌তিবার  সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে ভোলা পৌরসভা কর্মচারী সংসদের আয়োজ‌নে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন ক‌রেন। মানববন্ধন শে‌ষে তারা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে জেলা প্রশাস‌ক ও পু‌লিশ সুপার কার্যাল‌য়ে গি‌য়ে জেলা প্রশাস‌ক এবং পু‌লিশ সুপা‌রের  কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন। এসময় বক্তারা ব‌লেন, উচ্ছেদ অ‌ভিযান‌কে কেন্দ্র ক‌রে গত ২৫ অ‌ক্টোবর বি‌কে‌লে ভোলা পৌরসভার ৩‌টি ময়লার গাড়ী‌ আগু‌নে পু‌ড়ি‌য়ে দেওয়া ও পৌর কর্মচারী‌দের মারধ‌রের ঘটনা ঘ‌টে‌ছে। এঘটনায় ২৭ অ‌ক্টোবর ভোলা ম‌ডেল থানায় ২৪ জ‌নের বিরু‌দ্ধে মামলা হ‌লেও পু‌লিশ এখনও আসামী‌দের গ্রেফতার ক‌রে‌নি। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে আসামী‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী জানান তারা।  মানববন্ধ‌নে এসময় বক্তব‌্য রা‌খেন, ভোলা পৌর সভার সা‌বেক নির্বাহী প্রকৌশলী মো: জ‌সিম উদ্দিন আরজু, ‌ভোলা পৌর কর্মচারী ফেডা‌রেশ‌নের সভাপ‌তি মো: আনোয়ার হোসাইন, সহ সভাপ‌তি মো: জাফর ইকবাল এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী নূর আল আজাদ রাসেল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান,  সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী সজীব হাওলাদার, উপ-সহকারী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা একে এম সাইদুর রহমান,  যান্ত্রিক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো: হাসান প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম