ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

ভেদরগঞ্জে আগুনে পুড়ে ভাই-বোনের করুণ মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৩,  4:21 PM

news image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ এপ্রিল) রাত ১০টায় উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আশ্রাফ বেপারী কান্দি গ্রামের মনসুর ঢালীর বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন, মনসুর ঢালীর ছোট ছেলে আরাফাত (৭) ও মেয়ে সামিয়া (১১)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় সোমবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাই-বোন মিম (১৩), আরাফাত ও সামিয়া। আগুনে তারা মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়া মারা যান। বড় মেয়ে মিমের অবস্থাও আশঙ্কাজনক। ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে তিন ভাই-বোন আগুনে দগ্ধ হলে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম