ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা মরিচ খেতে গোপনে গাঁজা চাষ তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির

ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালা

#

১৪ জুলাই, ২০২২,  4:17 PM

news image

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহযোগীতায় ও ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরি।কর্মশালায় মাদকের ভয়াবহতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহানারা বেগম মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলার দশ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে ভাগ করে তাদের পরার্মশ গ্রহণ করা হয়। কর্মশালায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। অতিথিবৃন্দ এর আগে ভূরুঙ্গামারী অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম