ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করেছে: সাকিব চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

#

২৩ নভেম্বর, ২০২৫,  10:51 AM

news image

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়াল ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। শনিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে ‘ভূমিকম্প আতঙ্কে’ হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের পর হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার বলেছেন, চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারি।পরে আমরা সবাই নিচে অবস্থান করে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই। হাসনা বেগম ছাত্রীনিবাসের শিক্ষার্থী মোকারমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরো বেড়েছে। খুব দ্রুত এর প্রতিকার চাই। হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। রবিবারের মধ্যে বিষয়টি দেখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম