ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভূমিকম্পে নিখোঁজ সেই ফুটবলারকে জীবিত উদ্ধার

#

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:42 PM

news image

শোকের মাতম বইছে তুরস্ক ও সিরিয়ায়। ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নিখোঁজের সংখ্যা তো অগণিত। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক চেলসি ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তবে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমগুলো। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এই উইঙ্গারকে। সোমবার সকালে হওয়া ভূমিকম্পে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। ভূমিকম্প হওয়ার পরপরই আতসুর নিখোঁজ হওয়ার খবর আসে।

৩১ বছর বয়সি এই ফুটবলার গত গ্রীষ্মে নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব হাতায়াস্পোরে। ভূমিকম্পের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবটি। আতসুর বেশ কিছু সতীর্থও ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়েছিলেন। ওই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটও আটকে পড়েছেন। কিন্তু ধ্বংসস্তুপের নিচ থেকে তাকে এখনও উদ্ধার করা যায়নি। গত রবিবারই ক্লাবের হয়ে খেলেছেন আতসু। কাসিমপাসার বিপক্ষে জয়সূচক গোলও করেছেন তিনি । এর কয়েকঘণ্টার মধ্যেই ওলটপালট হয়ে গেল সবকিছু। স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তুরস্কের আনতাকিয়া শহরে থাকেন আতসু। জাতীয় দলে ঘানার হয়ে ৬৯ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। ২০১৩ সালে তার সঙ্গে চুক্তি করে চেলসি। কিন্তু ব্লুজ জার্সি গায়ে একটি ম্যাচও খেলা হয়নি। চার মৌসুমের পুরোটাই কাটিয়েছেন লোনে। এক মৌসুম লোনে খেলার পর তাকে পাকাপাকিভাবে দলে ভেড়ায় নিউক্যাসেল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটিয়ে সৌদি আরবের আল রাইদ ঘুরে হাতায়াস্পোরে যোগ দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম