ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা নিখোঁজ, তিউনিশিয়ায় বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৪,  10:56 AM

news image

ভূমধ্যসাগরে ইউরোপগামী নিখোঁজ নৌকার ৩৭ অভিবাসন প্রত্যাশীর সন্ধানে তিউনিশিয়ায় বিক্ষোভ শুরু করেছে পরিবারের লোকেরা। তিউনিশিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে তাদের ইতালি যাওয়ার কথা ছিল।  আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নৌকাভর্তি অভিবাসনপ্রত্যাশী নিয়ে লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। সেটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সোমবার তিউনিশিয়ার উপকূলরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্স থেকে গত ১১ জানুয়ারি রাতে অভিবাসনপ্রত্যাশীরা একটি নৌকা নিয়ে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। কয়েকদিন পার হয়ে গেলেও তাদের কোনও খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। এরপর বিষয়টি উপকূলরক্ষীদের জানানো হলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। একই দিন ইতালির কোস্টগার্ডও এ কথা জানায়। এদিকে, স্বজনদের খোঁজে নিখোঁজ অভিবাসীদের পরিবার তিউনিশিয়া স্ফ্যাক্স গভর্নরেটের এল হেনচা গ্রামে বিক্ষোভ শুরু করেছে। তারা গ্রামের চারপাশে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয়। সরকারের পক্ষ থেকে নিখোঁজদের সন্ধান করা হচ্ছে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হলে তারা এ বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। যারা নিখোঁজ হয়েছেন তারা সবাই তিউনিশিয়ার বাসিন্দা বলে দাবি করছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে তিন-চারজন বাদে বাকি সবাই স্ফ্যাক্স গভর্নরেটের এল হেনচা গ্রামের বাসিন্দা। তাদের বয়স ১৩ থেকে ৩৫ বছর। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম