ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

ভুল বলিনি, আমার বক্তব্য একদম ঠিক : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  4:19 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনা নিয়ে আমি যেই বক্তব্য দিয়েছি সেটি আমার নিজস্ব বক্তব্য। এ ছাড়া আমি কোনো ভুল কথা বলিনি। আমার বক্তব্য একদম ঠিক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা তাদের নির্বাচনে আনতে চাই। কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমার বক্তব্যের মূল কথা ছিল, বিএনপিকে নির্বাচনে আনতে সর্বাত্মক চেষ্টা আমরা করেছি। কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি। আমি সেদিন এটিও বলেছি যে, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তিনি বলেন, বিএনপি প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, ট্রেন লাইন কেটে নাশকতা করেছে। দেশে কী যুদ্ধাবস্থা চলছে। এই নাশকতা বন্ধ করতে হলে গ্রেপ্তার তো করতে হবেই। বিএনপি নেতাদের হুকুম ছাড়া কী কোনো কর্মী বাসে আগুন দেবেন? তাদের জেল-জুলুমের ভয় আছে না! অবশ্যই আছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব হলো মানুষের জীবনের ও জানমালের নিরাপত্তা দেওয়া। এমন প্রেক্ষাপটে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা যদি নির্বাচনে আসতেন এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালাবেন না বলে কথা দিতেন, তাহলে তো দেশে শান্তি আসতো। নির্বাচন কমিশনই বারবার ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেছিল। মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের কারাগারে রেখে কী নির্বাচন হবে? আইনের মাধ্যমে তাদের জামিন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হতো। ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী এই সরকারকে রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার আওয়ামী লীগ সেটা করতে চেয়েছে। কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করেনি। তারা আন্দোলনে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম