ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

ভুরুঙ্গামারীতে এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দুই সহকারী শিক্ষক রিমান্ডে

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২২,  3:02 PM

news image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেনকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলি শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী ওই দুই আসামির তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত আজ রোববার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে, মামলার প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষ হলে তাকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। এ ঘটনায় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল রহমান রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়াকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। এ মামলা এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়। মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, গত ২৯ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁস মামলার প্রধান আসামি লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মন্জুর করে আদালত। সেদিনই দুই আসামী সহকারী শিক্ষক আমিনুর রহমান ও জোবায়ের হোসেনের তিন দিনের রিমান্ড চাওয়া হলে আজ রোববার তাদের দুই দিনের রিমান্ড মন্জুর করে বিজ্ঞ আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ভুরুঙ্গামারী থানার তদন্ত কর্মকর্তা আজাহার আলী জানান, মামলার প্রধান আসামি লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম