ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪,  2:05 PM

news image

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কিছু লোক মহান এ পেশাকে অসম্মান করছে।’ এমনটি যেন কেউ না করতে পারে, এজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।  আজ রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই। সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই—এমন অনেককে দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘সত্যিকারের কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’ ‘আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’ এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম