ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  1:56 PM

news image

ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সমাবেশের আগে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (১৯ নভেম্বর) সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু–পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।হাছান মাহমুদ বলেন, ‘২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘সরকারকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। কারণ তাদের সমাবেশে এখন পর্যন্ত একটি পটকাও ফুটেনি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে তারা মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।’ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভায় কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটবে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম