ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৪,  12:54 PM

news image

ভারতের ভিসা বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভিসা বন্ধ করে ভারত আমাদেরই উপকার করেছে। কারণ, এখন ডলার পাচার হবে না। এর আগে অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। সেই টাকা আর যাবে না। একইসঙ্গে তারা ভোগ্যপণ্য না দিলে আমাদের দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। এতে আমাদের রিজার্ভ বাড়বে। সবমিলিয়ে লাভ আমাদেরই হলো। রোববার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান-নেপাল কেউ নেই। আসলে তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে পারে না। এখন তারা বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করছে। এ সময় সীমান্ত নিয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, ভারত সীমান্তে কড়াকড়ি করেছে। এতে আমাদের লাভ হয়েছে। কারণ, সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ আরও মাদক আসত। এখন আসা বন্ধ। ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা চট্টগ্রাম দাবি করলে আমরা সিরাজুদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। কারণ, আমরা দুর্বল নই। আমাদের সেনাবাহিনী শক্তিশালী। আমরা ১৮ কোটি মানুষ দেশকে রক্ষা করতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম