ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভিসা জালিয়াতি নিয়ে বিশেষ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৫,  8:56 PM

news image

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেখানে ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কোনোরকম জালিয়াতি ধরা পড়লে স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে ভিসা আবেদনের সুযোগ। রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এই বার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম