ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর, ২০২৩,  4:46 PM

news image

স্পেনে লাগাতার বর্ণবাদের শিকার হওয়ায় গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়ুস জুনিয়র আর থাকবেন না রিয়াল মাদ্রিদে। কিন্তু লস ব্লাঙ্কোসদের ছেড়ে সহসা কোথাও যাচ্ছেন না তিনি। যদিও কোচ কার্লো আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান তারকা সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন। তার কথার সত্যতা প্রমাণ করে রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ভিনিসিয়ুস। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। সমান রিলিজ ক্লজ আছে তার সতীর্থ ফেদেরিকো ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গারও। ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ৩৮ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে ব্রাজিলের ফ্লামেঙ্গো থেকে রিয়ালে পাড়ি জমান ভিনি। এরপর এখন পর্যন্ত তিনি ৯টি শিরোপা জেতার স্বাদ পেয়েছেন। এরমধ্যে আছে ১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ, ১টি করে কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা। রিয়ালের জার্সিতে ভিনি এখন পর্যন্ত ২৩৫ ম্যাচ খেলেছেন। যার মধ্যে গোল করেছেন মোটে ৬৩টি। এবারের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে ষষ্ঠ স্থানে ছিলেন ভিনি। আর শীর্ষে থেকে বর্ষসেরার পুরস্কার গেছে লিওনেল মেসির হাতে। তবে ভিনি একেবারে খালি হাতে ফেরেননি। গত দুই বছরে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং নিজ দেশ ব্রাজিলের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সক্রেটিস পুরস্কার জিতেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম