ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভিক্ষুকের লাঠির আঘাতে ছিনতাইকারী আটক

#

নাসরিন পারভীন

১৪ সেপ্টেম্বর, ২০২২,  7:52 PM

news image

গত১৩-০৯-২০২২ ইং তারিখে সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে এক তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ভিক্ষুকের লাঠির আঘাতে পড়ে গেলে জনতার হাতে আটক হয় সবুজ(৩৬) নামে এক ছিনতাইকারী। উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানায়। ছিনতাইকারী সবুজ পালানোর সময় বাবর মিয়া(৬৫) নামের এক ভিক্ষুকের লাঠির আঘাতে পড়ে যায় এবং বৃদ্ধ ভিক্ষুক বাবর আলী তাকে জাপটে ধরে আটকে ফেলেন।

ভিক্ষুক বাবর মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনরগর উপজেলায়, তার পিতার নাম তনু শেখ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহসীন  বলেন- ভুক্তভোগী আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন।অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরা ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন টান দিয়ে দৌঁড় দেয় সবুজ নামের এক ছিনতাইকারী। আঁখি মনি সিভা চিৎকার করলে আশেপাশের লোকজন সবুজের পিছু নেয়। এসময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন ও জাপটে ধরেন। পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে আবার বমি করে সেই চেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বৃদ্ধ ভিক্ষুক বাবর আলীকে তার সাহসিকতার দৃষ্টান্ত স্বরূপ উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে ওসি মোহাম্মদ মহসিন উপহার প্রদান করেন।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম