ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ভাষানটেকের বিআরপিবস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৫,  6:53 PM

news image

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।  খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন  থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি। পরে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম