ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভালো খেলেও জয় নেই লিভারপুলের, যা বললেন ক্লপ

#

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

রিয়াল মাদ্রিদ ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তুলনামূলক ভালো খেললেও জয়ে ফিরতে পারেনি লিভারপুল। কয়েকটি সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ডরা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, গোলের সামনে তারা আরও কার্যকর হলে খেলার চিত্র ভিন্ন হতে পারতো। প্রিমিয়ার লিগে গত শনিবার লিভারপুল ও প্যালেসের ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করে ক্লপের দল। ভাগ্যও যেন এদিন তাদের সঙ্গে ছিল না। গোলের উদ্দেশ্য ১২টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল লিভারপুল। পোস্টে লেগে ফেরে মোহামেদ সালাহ ও দিয়োগো জটার শট। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর প্যালেসের বিপক্ষে এই ড্রয়ে খুব হতাশ ক্লপ। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে ক্লপ বলেন, সালাহ-জটা আরও কার্যকর হলে জয় মিলতে পারত তাদের। তিনি বলেন, ম্যাচের শুরুটা ভালো হয়েছিল। তারা লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। আমার মনে হয় আমাদের তিন বা চারটি ছিল। আমাদের শট পোস্টেও লেগেছে। সাধারণত আমরা তৈরি করা সুযোগ থেকে একটি বা দুটি গোল করি। কিন্তু তা করতে পারিনি। ফুটবল যখন অনুমেয় হয়, তখন সেটি রুখে দেওয়া সহজ হয়। আপনি বুঝতে পারবেন, কিছু একটা ঠিক হচ্ছে না। রিয়ালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পর অমন বিশাল ব্যবধানে হারে লিভারপুল। ক্লপ অবশ্য ক্রিস্টাল প্যালেস ম্যাচে সেটার কোনো প্রভাব পড়েছে বলে মনে করেন না। লিগে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম