ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ভালোবাসা দিবস নিয়ে যা বললেন বুবলী

#

বিনোদন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:26 PM

news image

‘বিশ্ব ভালোবাসা দিবস’-এ নানা আয়োজনে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করেন সবাই। তাই তো আজ বাঙালি সেজেছে ভালোবাসার রঙে। আর এই উপলক্ষে বিশেষ বার্তায় নিজের মনের অনুভূতি প্রকাশ করে ভালোবাসার বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়।

তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। ওই ছবিতে দেখা যায়, দুজনেই ভালোবাসার লাল রঙে সেজেছেন তারা। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে রয়েছে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। ইতোমধ্যে ওই পোস্টের নিচে নয় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ছয় শ’র বেশি মন্তব্য এবং ১৭ বার শেয়ার হয়েছে পোস্টটি। প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত ছবি ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছে বুবলী। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নায়ক আদর আজাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম