ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভালোবাসা দিবসে ফের ‘বিয়ের পিঁড়িতে’ হার্ডিক পান্ডিয়া

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:06 PM

news image

২০২০ সালে একবার বিয়ে সেরেছিলেন। বছর তিনেক পরে ফের বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার হার্ডিক পান্ডিয়া। তবে এই তিন বছরের মধ্যে পাত্রী বদল হয়নি। প্রেমিকা নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। খবর, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে উদয়পুরে চারহাত এক হতে চলেছে হার্ডিক ও নাতাশার। ইতোমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতির। রাজস্থানের রাজকীয় শহরে ‘হোয়াইট ওয়েডিং’ করতে চান যুগল। সেই মতোই চলছে প্রস্তুতিও। সোমবারই ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে উদয়পুরের উদ্দেশে রওনা দেন দম্পতি। সঙ্গে ছিলেন হার্ডিকের ভাই ক্রুণাল পান্ডিয়া ও ভাবী পঙ্খুরি শর্মা এবং তাদের ছেলে কবির। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

মঙ্গলবার সকাল সকাল উদয়পুরের পথে বিরাট কোহলি, আনুশকা শর্মাও। একটু বেলা হতেই রাজস্থানের বিমান ধরলেন সদ্য বিবাহিত আথিয়া শেঠি ও কেএল রাহুলও। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই। খবর, চলতি বছরের আইপিএলের পরে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন তারকা জুটি। মুম্বাইয়ের এক নাইট ক্লাবে দু’জনের প্রথম আলাপ। প্রথম দেখাতেই নাতাশাকে ভাল লেগে যায় হার্ডিকের। হার্ডিক-নাতাশার রসায়ন জমতে বেশি সময় লাগেনি। ২০২০-এর ১ জানুয়ারি এক প্রমোদতরীতে বাগদান সারেন তারা। তার কয়েক মাস পরেই বিয়ে। তখন শুধু আইনি মতে বিয়ে করেন তারা। জুলাই মাসে সন্তানের জন্ম দেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ততা বাড়ে দম্পতির। সব মিলিয়ে গত তিন বছর নিজেদের জন্য আলাদা করে তেমনভাবে সময় বের করতে পারেননি হার্ডিক ও নাতাশা। অগত্যা তিন বছর পরেই জাঁকজমক করে বিয়ের সিদ্ধান্ত। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে হার্ডিক-নাতাশার বিয়ের আসর। বিয়ের জন্য ইতোমধ্যেই পোশাক বেছে নিয়েছেন নাতাশা। বিশেষ দিনে সাদা গাউনে দেখা যাবে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম