ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

ভারত সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  5:41 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার এই দুই দল সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মোকাবিলা করবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট ও মারটিন গাপটিল। গাপটিলের সাম্প্রতিক পারফর্ম্যান্স খুব একটা ভালো নয়। যার কারণে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গায় সুযোগ পান হার্ড হিটার ফিন অ্যালেন। যেখানে ৫ ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে ৯৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ও ৮ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অ্যালেন। আর বোল্ট জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক গতি পেসার অ্যাডাম মিলনে। ২০১৭ সালের পর আবারও কিউইদের দলে ফিরলেন তিনি। আগামী শুক্রবার (১৮ নভেম্বর) ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। সিরিজের বাকি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর যথাক্রমে মাউন্ট মঙ্গানুই ও নেপিয়ারে। ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, লোকি ফার্গুসন, ড্যারিল মিচেল, এডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ম্যাট হেনরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম